ইয়াবা বড়ি জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ধামরাইয়ের ইসলামপুর থেকে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৮০০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন আসলাম (৩২), আরিফ হোসেন (৩৫), রানা শেখ (২২) ও কাজল (৫২)। ডিবি সূত্র জানায়, গত রোববার গভীর রাতে ডিবি পুলিশের একটি দল ইসলামপুরের একটি বাড়ির তিনতলার ফ্ল্যাটে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে ৮০০টি ইয়াবা বড়িসহ চারজনকে আটক করা হয়। ঢাকা জেলা ডিবি উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।