ইয়াবা বড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ের বড় চন্দ্রাইল এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৬০ হাজার ইয়াবা বড়ি ও ২০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। ধামরাই থানার পুলিশ জানায়, গত বুধবার রাতে চন্দ্রাইল এলাকায় অভিযান চালায় একদল পুলিশ। এ সময় ইয়াজুদ্দিনের বাড়ির ভাড়াটিয়া মশিউর রহমানের ঘর থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ আগে ওই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৬০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
নিজস্ব প্রতিবেদক, সাভার