ইয়াবা বড়িসহ আটক ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে গতকাল শুক্রবার ভোরে ২৪ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। এ সময় সাড়ে ১৯ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে পুলিশে সোপর্দ করা হয় এবং অন্যদের স্বদেশে ফেরত পাঠানো হয়।
৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, গতকাল ভোরে পৌরসভার নাইট্যংপাড়া এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে একটি কাঠের নৌকাসহ ২৪ রোহিঙ্গাকে আটক করা হয়। তাঁদের মধ্যে ১৬ পুরুষ, ছয়জন নারী ও দুটি শিশু। পরে তল্লাশি করে আবেদা বেগম (৬০), হাজারা বেগম (৪০) ও মো. আনাসের (২৪) কাছে ১৯ হাজার ৪১২টি ইয়াবা বড়ি পাওয়া যায়। এ ঘটনায় মামলা করে ওই তিনজনকে থানায় সোপর্দ করা হয়। বাকি ২১ জনকে বিকেলে স্বদেশে ফেরত পাঠানো হয়।