প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গত শুক্রবার ৮০টি ইয়াবা বড়িসহ সাদ্দাম হোসেন (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাদ্দাম হোসেন উপজেলার জিয়ানগর দক্ষিণ পাড়ার বাসিন্দা। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, শুক্রবার রাতে গুনাহার কেউৎ সূয্যতা গ্রাম থেকে ইয়াবা বড়িসহ সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।