প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের হ্নীলা এলাকা থেকে ১০ হাজার ইয়াবা বড়িসহ আবু তাহের (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোর চারটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, তাহেরের বিরুদ্ধে ইয়াবা পাচার, মারামারি ও বিশেষ ক্ষমতা আইনে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।