ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের গরুর বাজার এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার ভোরে ৪১০টি ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজার সদরের ইসলামপুর এলাকার মোহাম্মদ জোবায়ের (২৮) ও উখিয়া উপজেলার তাইনখালী গ্রামের সুলতান আহমদ (৩০)। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম বলেন, গরুর বাজার এলাকায় দুই ব্যক্তি ইয়াবা বড়ি নিয়ে ক্রেতার জন্য অপেক্ষা করছেন, এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জোবায়ের ও সুলতানকে গ্রেপ্তার করা হয়। এ সময় জোবায়েরের কাছ থেকে ২১০টি ও সুলতানের কাছ থেকে ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জোবায়ের ও সুলতানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতকানিয়া থানায় মামলা হয়েছে। গতকাল দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি