ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম রেলস্টেশন এলাকা থেকে মঙ্গলবার রাতে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ৪৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রবিউল আলম (২৫) ও বাবুল (২২)। তাঁরা দুজনই কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকার বাসিন্দা।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা টেকনাফ থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসেন। তাঁরা রাতের ট্রেনে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।’এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।