ইয়াবা বড়িসহ তিনজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের নিউ মার্কেটের একটি রেস্তোরাঁ থেকে এক হাজার ৪০০টি ইয়াবা বড়িসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শনিবার রাত তিনটার দিকে বিপণিবিতানের দ্বিতীয় তলায় অবস্থিত দি ডায়মন্ড রেস্টুরেন্ট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আলমগীর হোসেন (২৬), শওকত আলী (২৭) ও রাসেল মিয়া (২৫)। তাঁদের সবার বাড়ি কক্সবাজারে বলে জানা গেছে। তাঁদের বিরুদ্ধে নগরের কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাঁরা নগরের বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত।