ইয়াবা বড়িসহ ১২ জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাবের সদস্যরা রাজধানীর যাত্রাবাড়ী ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ ১২ জনকে গ্রেপ্তার করেছেন। র্যাব সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৩-এর সদস্যরা উত্তর যাত্রাবাড়ীর মালেকের নির্মাণাধীন ভবনে অভিযান চালান। তাঁরা সেখান থেকে ইয়াবা বড়ি ব্যবসায়ী দলের সদস্য আমির হোসেন, নাজমুল হাসান, শাহীন ওরফে দিপুকে গ্রেপ্তার করেন।