ইয়াবা মামলায় আসামির অব্যাহতি চাইল পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলাবাগান থানায় ইয়াবা উদ্ধারের একটি মামলায় আসামিকে অব্যাহতির আবেদন করেছে পুলিশ।
গত ২৮ ফেব্রুয়ারি আসামি সোহাগকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। সোহাগ ওই ইয়াবার মালিক নয় এবং তথ্যগত ভুল হয়েছে দাবি করে গত ১০ মার্চ চূড়ান্ত প্রতিবেদন দেন কলাবাগান থানার উপপরিদর্শক দেবরাজ চক্রবর্তী।
গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জামিন চেয়ে আবেদন করেন সোহাগ। গতকাল এই আসামির জামিন শুনানিতে আইনজীবীরা বলেন, সোহাগ ষড়যন্ত্রের শিকার। তাঁর কাছ থেকে ৫০টি ইয়াবা উদ্ধারের বিষয়টি সত্য নয়। তাই পুলিশ তদন্ত করে সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় অব্যাহতির আবেদন করেছেন। আদালত তাঁকে জামিনে মুক্তির নির্দেশ দেন।