ইয়াবা মামলায় ১০ আসামি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭০ হাজার ইয়াবা বড়ি আটকের মামলায় ১০ আসামির প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই এ আদেশ দেন।

গতকাল সোমবার রাজধানীর দারুস সালাম থানার ক্যালকাটা ড্রাই ক্লিনার্সের সামনে থেকে এ আসামিদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

এই ১০জন হলেন কক্সবাজারের নবী হোসেন, ইয়াসিন ও আরিফুল হাসান, মুন্সিগঞ্জের মিজু হোসেন, হামিদুল ও রায়হান ফরাদী, মাদারীপুরের শরিফ শিকদার, নারায়ণগঞ্জের মনিরুজ্জামান, নোয়াখালীর তকবির মুরাদ ও কুমিল্লার ওবায়দুল্লাহ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক আবুল বাশার এই আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, এই আসামিরা সংঘবদ্ধ মাদকচক্রের সদস্য। তাঁরা দীর্ঘদিন চট্টগ্রাম ও কক্সবাজার থেকে নেশাজাতীয় মাদক ইয়াবা এনে বাংলাদেশে বিভিন্ন এলাকায় বিক্রি করে। তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, নবী হোসেন কক্সবাজারের মোহাম্মদ আলী, সোহেল মিয়া ও হারুনের কাছ থেকে ইয়াবা কিনে বড় বড় পরিবহনের মাধ্যমে ঢাকায় আনেন। তকবির মুরাদ ও ওবায়দুল্লাহ অন্য ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা করেন। তাই এই চক্রের অন্য সদস্যদের ধরতে এই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
শুনানি শেষে ​আদালত রিমান্ড মঞ্জুর করে ​আদেশ দেন।