ইয়াবা মামলায় ১০ আসামি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭০ হাজার ইয়াবা বড়ি আটকের মামলায় ১০ আসামির প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই এ আদেশ দেন। সোমবার রাজধানীর দারুস সালাম থানার ক্যালকাটা ড্রাই ক্লিনার্সের সামনে থেকে এই আসামিদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এই ১০ জন হলেন কক্সবাজারের নবী হোসেন, ইয়াসিন ও আরিফুল হাসান, মুন্সিগঞ্জের মিজু হোসেন, হামিদুল ও রায়হান ফরাদী, মাদারীপুরের শরিফ শিকদার, নারায়ণগঞ্জের মনিরুজ্জামান, নোয়াখালীর তকবির মুরাদ ও কুমিল্লার ওবায়দুল্লাহ।