ইয়াবা মামলায় ১০ বছর জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াবা উদ্ধারের মামলায় রেলওয়ের নিরাপত্তাকর্মী রাসেল তালুকদারকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ ই এম ইসমাইল হোসেন রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। অনাদায়ে আসামিকে ছয় মাস কারাভোগ করতে হবে। ২০১৬ সালের ১৪ এপ্রিল ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে নিরাপত্তার দায়িত্ব পালন করার সময় রােসলের কাছ থেকে এক হাজার চার শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনার পর তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। গতকাল রায় ঘোষণার পর আাসামিকে কারাগারে পাঠানো হয়।