ইয়াবা রাখার দায়ে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ইয়াবা বড়ি রাখার দায়ে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ব্যক্তির নাম আদনান অপু (৩৬)। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আয়েশা খাতুন এ দণ্ড দেন। বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, গতকাল সকাল ১০টার দিকে নগরের বাকলিয়া শাহ আমানত সেতু এলাকায় কক্সবাজার থেকে আসা একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪৫টি ইয়াবা বড়িসহ আদনান অপুকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।