ইয়াবা রাখার দায়ে দুজনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ইয়াবা বড়ি রাখার দায়ে দুই ব্যক্তিকে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে তাঁদের এ দণ্ডাদেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খোকন যোটন চন্দ্র সরকার।
দণ্ডাদেশ পাওয়া দুই ব্যক্তি হলেন লোকমান খান (২৬) ও মোহাম্মদ ইউনুস (৪৫)।
নগরের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, নগরের ময়দার মিল এলাকা থেকে গতকাল সকালে সাতটি ইয়াবাসহ লোকমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।
বন্দর থানার মাইজপাড়া এলাকা থেকে পাঁচটি ইয়াবাসহ মঙ্গলবার রাতে গ্রেপ্তার হন মোহাম্মদ ইউনুস। ডিবির উপপরিদর্শক আবদুল গোফরান জানান, ইউনুসকেও একই আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।