ইয়াবা রাখায় দুই বছরের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার বাসন এলাকায় গতকাল রোববার এক ব্যক্তিকে ৫০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।সূত্র জানায়, গতকাল বিকেলে বাসন উত্তর পাড়ায় মো. বাবুল মিয়ার (৩০) বাড়িতে অভিযান চালান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁর হেফাজত থেকে ৫০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাবুলকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ও ৫০০ টাকা জরিমানা করেন। অনাদায়ে তাঁকে আরও ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা পরিদর্শক দেওয়ান জিল্লুর রহমান বলেন, ‘বাবুলকে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।’