ইয়াবা সেবন করায় কাউন্সিলরকে সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াবা সেবনের দায়ে শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিটন বেপারীকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভেদরগঞ্জ থানার এসআই হায়দার হোসেন বলেন, লিটন বেপারী গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ইয়াবা সেবন করছিলেন। এমন সংবাদ পেয়ে পুলিশ ইয়াবাসহ তাঁকে আটক করে। দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সরোয়ার হোসেন কাউন্সিলরকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। বিকেলে তাঁকে কারাগারে পাঠানো হয়।