ইয়াবা সেবনের দায়ে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের হালিশহর মুন্সিপাড়া এলাকায় ইয়াবা বড়ি সেবনের দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত হোসেন। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন। জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইয়াবা সেবনের দায়ে আনিসুর রহমান, আবদুল আজিজ, মো. আরিফ কামাল ও শামসুল ইসলামকে তিন মাস করে এবং মো. সাহাবুদ্দিন নামের এক ব্যক্তিকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের কাছে পাওয়া ইয়াবা বড়ি ধ্বংস করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম