ইয়াবা সেবনের সময় আ.লীগ নেতার ভাই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরে ইয়াবা সেবনের সময় আওয়ামী লীগের স্থানীয় এক নেতার ছোট ভাই ও তার এক সহযোগীকে গত মঙ্গলবার গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ফেনসিডিল ও ইয়াবা বড়ি উদ্ধার করা হলেও পুলিশ তা গায়েব করে দিয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে।এলাকাবাসীর ভাষ্যমতে, মঙ্গলবার রাত ১০টায় শহরের খানপুর হাসপাতালের সামনে থেকে বন্দর উপজেলার কদমরসুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিনের ছোট ভাই মোহাম্মদ সিফাত ও তার সহযোগী মোহাম্মদ নাদিমকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল ও ১০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। খবর পেয়ে সাংবাদিকেরা ডিবি কার্যালয়ে গেলেও তাদের ছবি তুলতে দেওয়া হয়নি।পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তার হওয়ার পর ওই দুজনকে ছাড়িয়ে নিতে জেলা ডিবি কার্যালয়ে মঙ্গলবার রাতভর তদবির চলে। জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ইয়াবা সেবনের সময় সিফাত ও নাদিমকে গ্রেপ্তার করা হয়। ফেনসিডিল ও ইয়াবা উদ্ধারের খবর সত্য নয়।