ইয়াবাসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর জেলা কারাগারের সামনে থেকে ইয়াবাসহ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেঞ্চদকে গতকাল রোববার দুপুরে আটক করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের পরিদর্শক সামসুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কারাগারের সামনে থেকে সাব্বির আহমেঞ্চদকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে চারটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। সাব্বির জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সহ-সাধারণ সম্পাদক।  পিরোজপুর প্রতিনিধি