প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা সদরের ঘোনাপাড়া এলাকা থেকে গতকাল বুধবার আবদুল ওহাব (৩৫) নামের এক যুবককে আটক করেছে র্যা ব-৪। এ সময় তাঁর কাছ থেকে ৭০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তাঁর বাড়ি উপজেলার গোবিন্দল গ্রামে। র্যা ব-৪ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল পাঁচটার দিকে র্যা বের সদস্যরা ক্রেতা সেজে ঘোনাপাড়া এলাকায় ওহাবের কাছে ইয়াবা কিনতে যান। এ সময় তাঁর কাছ থেকে ৭০০টি ইয়াবা উদ্ধার করা হয়। র্যা ব-৪-এর সাভার ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) সুপ্রভাত মণ্ডল বলেন, ওই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।