ইয়াবাসহ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরিওয়ালার বেশে কাপড়ের ভেতরে ইয়াবা বড়ি লুকিয়ে পাচার করার সময় ধরা পড়েছেন তুহিন মুন্সি (৩০) নামের এক ব্যক্তি। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী এলাকা থেকে ১৬ হাজার ইয়াবা বড়িসহ তাঁকে আটক করে কোস্টগার্ড। এ ব্যাপারে কোস্টগার্ড পূর্ব জোনের আওতাধীন সাঙ্গু স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম এ তাহের প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।