ইয়াবাসহ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার থেকে ৩৩ হাজার ৫২০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে র্যাব। এ সময় ইয়াবা বড়িগুলো রাখার অভিযোগে হাসিনা বেগম (৩০) নামে একজনকে আটক করা হয়। গতকাল র্যাব-২-এর একটি দল তাঁকে আটক করে। বিকেল সাড়ে চারটার দিকে ইউনিভার্সাল পলিটেকনিক ইনস্টিটিউটের চার নম্বর ভবনের সামনে থেকে সন্দেহভাজন হিসেবে হাসিনাকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করে ইয়াবাগুলো পাওয়া যায়। আটক নারী কারওয়ান বাজারের রেলওয়ে বস্তিতে থাকতেন। তাঁর স্বামীর নাম মনির হোসেন। গ্রামের বাড়ি জামালপুরে।