প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন ব্রিজঘাট এলাকা থেকে ৩ হাজার ৩০০ ইয়াবাসহ এক তরুণকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে আটক করা হয়। আটক হওয়া তরুণের নাম মো. রিফাত ওরফে হৃদয় (১৯)। তিনি লোহাগাড়ার চরম্বা এলাকার বাসিন্দা এবং কক্সবাজারে একটি কাপড়ের দোকানের কর্মচারী। কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে তিনি চট্টগ্রামে বিক্রির উদ্দেশ্যে আসছিলেন বলে অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম