ইয়াবাসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জামালপুর ক্যাম্পের একটি দল গতকাল সোমবার বিকেলে দেওয়ানগঞ্জ উপজেলা থেকে ১০০টি ইয়াবা বড়িসহ দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। স্থানীয় হাসপাতাল রোডে ওই মোটরসাইকেলে করে তাঁরা ইয়াবা বড়ি বহন করছিলেন।