ইয়াবাসহ আটক তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় ১১ হাজার ৮১৫টি ইয়াবা বড়িসহ তিন ব্যক্তিকে আটক করেছে র্যাব। জেলার চাটমোহর উপজেলার কাটেঙ্গা বটতলা থেকে গত সোমবার সন্ধ্যায় তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন পাবনার ঈশ্বরদী উপজেলার শাহিন রেজা (৪০) ও হাফিজুর রহমান (২২) এবং টেকনাফ উপজেলার মোহাম্মদ আবদুল্লাহ (২২)। র্যাবের দাবি, আটক ব্যক্তিরা সবাই মাদক ব্যবসায়ী। তাঁরা টেকনাফ থেকে ইয়াবা এনে পাবনাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। গতকাল মাদক আইনে মামলা দিয়ে তাঁদের চাটমোহর থানায় সোপর্দ করা হয়েছে।