ইয়াবাসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরিচের ব্যাগে করে পাচারের সময় গতকাল সোমবার কক্সবাজারের টেকনাফ থেকে ৭ হাজার ৫৭৭টি ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আটক মো. ইসমাঈলের (২৫) বাড়ি উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া গ্রামে। ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, বিকেলে টেকনাফের দমদমিয়া তল্লাশিচৌকি এলাকায় কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালান বিজিবির সদস্যরা। এ সময় এক যাত্রীর সঙ্গে থাকা একটি শুকনা মরিচের ব্যাগের ভেতর থেকে ৭ হাজার ৫৭৭টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়। আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।