ইয়াবাসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বনপুকুর এলাকা থেকে গতকাল শনিবার পাঁচ হাজার ইয়াবা বড়িসহ একজনকে আটক করেছে পুলিশ। তাঁর নাম মো. মোস্তফা। তাঁর বাড়ি সিরাজগঞ্জে। ব্যক্তিগত গাড়ি নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম ফেরার পথে লোহাগাড়ার বনপুকুর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে গাড়িতে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা বড়ি পাওয়া যায়। তবে আটক মোস্তফা দাবি করেন, এসব ইয়াবা বড়ি তাঁর নয়। লোহাগাড়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, গাড়িটি জব্দ এবং মোস্তফার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।