ইয়াবাসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকা থেকে গতকাল মঙ্গলবার ৩০০টি ইয়াবা বড়িসহ মো. মাসুদ (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মাসুদ ফরিদগঞ্জ উপজেলার সাচারা গ্রামের আবদুল মতিনের ছেলে। চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, মাসুদ চেয়ারম্যানঘাট এলাকার একটি বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করছিলেন। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।