ইয়াবাসহ আটক ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের উখিয়া থানার পুলিশ গতকাল বুধবার পৃথক অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে।
গতকাল বুধবার সকালে টেকনাফ-কক্সবাজার সড়কের মরিচ্যা এলাকা থেকে ১৫০ পিস ইয়াবাসহ পুলিশ আটক করে স্থানীয় পূর্ব মরিচ্যা গ্রামের মনজুর আলম (২৫), কামাল উদ্দিন (২২) ও আব্বাস উদ্দীনকে (১৯)। একই সময় উখিয়া সদর স্টেশন থেকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয় ঢাকার মিরপুর এলাকার সালাহ উদ্দিন (৩২) ও তাঁর স্ত্রী শারমিন আক্তারকে (২৫)।
এর সত্যতা নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির।