ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দেড় হাজার ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত বুধবার গভীর রাতে কোতোয়ালি থানার পুরাতন রেলস্টেশনের সামনে থেকে আবদুল মান্নান (৪৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের তত্ত্বাবধায়ক চৌধুরী ইমরুল হাসান প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম থেকে ইয়াবাগুলো ব্রাহ্মণবাড়িয়া পাচারের চেষ্টা করছিলেন আবদুল মান্নান। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।