ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের খাগাইন এলাকা থেকে গতকাল বুধবার সাত হাজার ৮০০ ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৪ জানায়, র‌্যাবের একটি দল গতকাল সকাল সাড়ে আটটার দিকে খাগাইন বাজার এলাকার মাদক ব্যবসায়ী আলমগীর হোসেনের দোতলা বাড়িতে অভিযান চালায়। টের পেয়ে আলমগীর পালিয়ে যান। র‌্যাব সদস্যরা ওই বাসা থেকে ইয়াবা বিক্রির এক লাখ টাকা ও সাত হাজার ৮০০টি ইয়াবা বড়িসহ আলমগীরের স্ত্রী তানজিনা বেগম (২৭) ও শ্যালক হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের সাভার থানায় সোপর্দ করা হয়।