ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের লঞ্চঘাট-সংলগ্ন মওলারপাড়া গ্রাম থেকে ইয়াবাসহ নুরুল আলম (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত ১০টার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। নুরুল আলমের বাড়ি মওলারপাড়া গ্রামে। পেকুয়া থানার ওসি জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া বলেন, নুরুল আলমের ঘর তল্লাশি করে ৩৭০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সময় তাঁর স্ত্রী ও এক সহযোগী পালিয়ে যান। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছে। নুরুল আলমকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।