ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকা থেকে গত বুধবার দুই হাজার ৬১০টি ইয়াবা বড়িসহ মো. সরোয়ার খান (৪৬) ও আসলাম খান (৫৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারের সময় তাঁদের কাছে পাঁচ লাখ ৬৬ হাজার টাকা পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর র‌্যাব-৮-এর একটি দল অভিযান চালিয়ে গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে সাহেবরামপুর ইউনিয়নের পশ্চিম সাহেবরামপুর গ্রামে আবদুর রাজ্জাক খানের দুই ছেলে মাদক ব্যবসায়ী মো. সরোয়ার খান ও আসলাম খানকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁদের জেলহাজতে পাঠিয়েছে। এ ব্যাপারে কালকিনি থানায় একটি মামলা হয়েছে।  কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি।