ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল বৃহস্পতিবার প্রায় ১০ হাজার ইয়াবা বড়িসহ মো. কামাল হোসেন (২৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের সাবরাং উত্তর নয়াপাড়া এলাকায় বিজিবির সদস্যরা একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেন। এ সময় মোটরসাইকেলের এক আরোহী পালিয়ে যায়। পরে মোটরসাইকেলের অপর আরোহী কামাল হোসেনের কাছে ৯ হাজার ৯৮৪টি ইয়াবা বড়ি পাওয়া যায়।
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি