ইয়াবাসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রমজান আলী (৫৫) ইয়াবাসহ দুই সহযোগীর সঙ্গে গ্রেপ্তার হয়েছেন। অন্যরা হলেন খলিল (৩৪) ও ইদ্রিস আলী (৪৬)। আশুলিয়া থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গত রোববার রাতে আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের দেহ তল্লাশি করে ৪৭টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবির এএসআই জহিরুল ইসলাম গতকাল থানায় মামলা করেছেন। নিজস্ব প্রতিবেদক, সাভার