ইয়াবাসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার ভৈরবগঞ্জ এলাকায় গত মঙ্গলবার অভিযান চালিয়ে এক হাজার ৬০০ ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার সহকারী উপপরিদর্শক ইয়াসমিন আক্তার বলেন, মঙ্গলবার রাতে ওই ইয়াবা বড়িসহ মো. কবিরকে (২২) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর এক সহযোগী পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।