ইয়াবাসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ ৪২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গত বুধবার উপজেলার শাহপরীর দ্বীপ এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার ইয়াবা বড়িসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন মো ইলিয়াছ, শামসুল হুদা ও হোসেন আলী। তাঁদের গতকাল সকালে থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।