ইয়াবাসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলার শামলাপুর গর্জনবনিয়া এলাকায় গত বৃহস্পতিবার দুপুরে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে পুলিশ এক হাজার ইয়াবা বড়িসহ ট্রাকচালক রশিদ আলমকে (৩০) গ্রেপ্তার করেছে। এ সময় ট্রাকটি জব্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে শাপলাপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসরুল হক জানান, টেকনাফ থেকে ট্রাকে করে ইয়াবা বড়ি কক্সবাজারে পাচার করার সময় ওই ব্যক্তিকে আটক করা হয়। এ বিষয়ে মামলা হয়েছে।