ইয়াবাসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মেথরপট্টি এলাকায় ৩১টি ইয়াবা বড়িসহ সুলতান মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সুলতানের বাড়ি পঞ্চবটী মেথরখোলা এলাকায়। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল সকালে মাদক ব্যবসায়ী সুলতান মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।