ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার কইতরা গ্রাম থেকে গতকাল সোমবার বিকেলে ৪০০টি ইয়াবা বড়িসহ আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। ঢাকার কামরাঙ্গীর চর থানাধীন পূর্ব রসূলপুর এলাকার বাসিন্দা কালাম ও তাঁর সহযোগীরা টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা এনে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করেন বলে জানিয়েছেন ডিবি পুলিশের পরিদর্শক মদন মোহন বণিক।  মানিকগঞ্জ প্রতিনিধি