প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা গ্রাম থেকে গতকাল বুধবার দুপুরে ২১টি ইয়াবা বড়িসহ রুবেল মিয়া (২৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার বাইচাইল গ্রামে। সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, রুবেল চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদকদ্রব্য বিক্রির অভিযোগে কিছুদিন আগেও তাঁকে গ্রেপ্তার করা হয়।