ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮০টি ইয়াবা বড়িসহ শামীম খান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নড়াইলের গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে সদর উপজেলার ধোপাখোলা মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জেলা ডিবি পুলিশের পরিদর্শক ছিদ্দিক আহম্মেদ জানান, সদর উপজেলার মিরাপাড়ার শামীম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। তিনি বেশ কয়েকবার জেলও খেটেছেন। ইয়াবাসহ আটকের ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।