ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সাড়ে ১৭ হাজার ইয়াবা বড়িসহ আতিক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার নগরের কোতোয়ালির রেয়াজউদ্দিন বাজার এলাকার চৈতন্য গলির একটি গুদামে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) শাহ মুহাম্মদ আবদুর রউফ প্রথম আলোকে বলেন, চৈতন্য গলির একটি গুদাম থেকে পাইকারি বিক্রির জন্য
মজুত রাখা সাড়ে ১৭ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। গুদামটির মালিক মনজুর আলম। এ ঘটনায় গ্রেপ্তার আতিক ও পলাতক মনজুরকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।