প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্যামলী পরিবহনের একটি বাসের সিডি প্লেয়ার বক্সের ভেতরে পাঁচ হাজার ইয়াবা বড়ি লুকিয়ে রাখায় চালককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। বাসচালকের নাম মুজিবুর রহমান। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপপরিচালক আলী আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, নগরের ফিরিঙ্গিবাজার এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে দেখা যায় অভিনব কায়দায় ইয়াবা বড়ি লুকিয়ে রেখেছেন চালক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক মুজিবুর স্বীকার করেছেন ইয়াবাগুলো বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিলেন তিনি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম