ইয়াবাসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকার একটি রেস্তোরাঁ থেকে ৮৬০টি ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত শনিবার রাত ১১টার দিকে অধিদপ্তর এ অভিযান চালায়। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন মুহাম্মদ ইলিয়াছ (২৫) ও আবু তৈয়ব (৩০)। দুইজনের বাড়ি টেকনাফের শাহপরীর দ্বীপে। তাঁদের বিরুদ্ধে নগরের কোতোয়ালি থানায় অধিদপ্তরের পরিদর্শক তপন কান্তি শর্মা বাদী হয়ে মামলা করেছেন। তাঁরা টেকনাফ থেকে ইয়াবা চট্টগ্রামে বিক্রির জন্য এনেছিলেন বলে অধিদপ্তর সূত্র জানায়।