ইয়াবাসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চান্দগাঁও থানা পুলিশ চট্টগ্রাম নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে ২০০ ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গত রোববার গভীর রাতে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোহেল আরমান ও আবু তৈয়ব। তাঁদের শরীর তল্লাশি করে এসব ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান এই অভিযানে নেতৃত্ব দেন। কক্সবাজার থেকে এসব ইয়াবা বড়ি বিক্রির জন্য এখানে আনা হয় বলে গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।