ইয়াবাসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকা থেকে ২০০ ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া দুজন হলেন মো. রফিক (২২) ও মো. লিয়াকত (১৮)। তাঁরা দুজনই কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বহদ্দারহাট মোড়ের মদিনা হোটেলের সামনে থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।