ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আনন্দবাজার এলাকা থেকে গতকাল শুক্রবার রাতে ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দুই যুবকের নাম কালু মিয়া (৩০) ও সেলিম (২৫)। তাঁদের কাছ থেকে মোট ৩০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, দুই যুবক আনন্দবাজারের পেছনের একটি গলিতে ইয়াবা বিক্রি করছে—এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাত নয়টার দিকে পুলিশ ওই স্থানে অভিযান চালায়। এ সময় কালু মিয়া ও সেলিমকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁদের তল্লাশি করে মোট ৩০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।এসআই জানান, গ্রেপ্তার হওয়া কালু মিয়ার গ্রামের বাড়ি পটুয়াখালী এবং সেলিমের বাড়ি কিশোরগঞ্জে। তাঁদের বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।