ইয়াবাসহ ধরা পড়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াবা ও নারীসহ র‌্যাবের হাতে ধরা পড়ে কারাগারে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জেল শাখার প্রশাসনিক কর্মকর্তা সরোয়ার হোসেন। ১৮ জুলাই রাতে মোহাম্মদপুরের চাঁদ হাউজিংয়ের একটি ফ্ল্যাট থেকে সরোয়ারসহ ছয়জনকে গ্রেপ্তার করে র‌্যাব-২-এর একটি দল।র‌্যাব জানিয়েছে, র‌্যাব ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে একটি কক্ষ থেকে সরোয়ারকে এক তরুণীসহ গ্রেপ্তার করে। সরোয়ারের পকেটে তিনটি ইয়াবা বড়ি পাওয়া গেছে। ওই বাসা থেকে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের কাছ থেকে মোট ২২টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।এ বিষয়ে ১৯ জুলাই র‌্যাব-২-এর নায়েব সুবেদার পিয়ারা তালুকদার বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। সরোয়ার ওই মামলার দুই নম্বর আসামি।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক বলেন, সরোয়ারসহ ছয় আসামিকে আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।